কলকাতা : ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গির খানকে, নির্দেশ আদালতের। তদন্তের ওপর কোনও রকম স্থগিতাদেশ নয়, জানাল আদালত। যে মামলাগুলি ইতিমধ্যেই দায়ের হয়েছে শুধুমাত্র সেই মামলাগুলিতে কোনও পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের। মোট ৫ টি FIR-এর ভিত্তিতে জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ, নির্দেশ আদালতের। নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন মেনে চলতে হবে জাহাঙ্গির খানকে, নির্দেশ আদালতের। ভোটার বা অন্য কাউকে হুমকি বা বাধা দিতে পারবেন না জাহাঙ্গির খান, নির্দেশ আদালতের।
মামলার পর পর মামলা দায়ের করছে পুলিশ, অভিযোগ জাহাঙ্গির খানের আইনজীবীর। মামলা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ জাহাঙ্গিরের। ২০২১ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ জাহাঙ্গিরের। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছিল আদালত, সওয়াল জাহাঙ্গিরের। ‘আমার বিরুদ্ধে কটি মামলা দায়ের আছে জানানো হোক। ৯ বছরের পুরনো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে। ১ দিনের মধ্যে ৩টি মামলা দায়ের হয়েছে’, সওয়াল জাহাঙ্গিরের আইনজীবীর।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণেই FIR দায়ের করছে পুলিশ, সওয়াল জাহাঙ্গির খানের আইনজীবীর। নির্বাচনের দিন জাহাঙ্গির খান এবং তাঁর অনুগামীরা কি কি ঘটনা ঘটিয়েছে সেটা দেখুন দয়া করে, সওয়াল রাজ্যের। ‘জাহাঙ্গির খান ভোটারদের ভয় দেখিয়েছেন, বুথ দখল করছেন এবং ব্যালট বিকৃত করেছেন’, তাই নির্বাচন কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে করার নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নিতে হবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ২৬ মে পরবর্তী শুনানি। রক্ষাকবচের চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন জাহাঙ্গির খান।