কেন বাড়ছে জ্বালানির দাম? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংকট গত আড়াই মাস ধরে চলছে এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও এখনও স্বাভাবিক হয়নি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং LPG-র দাম দ্রুত বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের ক্রুড অয়েল, LPG এবং গ্যাস আমদানির উপর।
