Last Updated:
Ulu Ghas Business: নদীর ধারে বা পতিত জমিতে আপনাআপনি জন্মানো উলু ঘাস এখন গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। কাকদ্বীপের মাধবনগরে কোনও পুঁজি ছাড়াই এই ঘাস বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক পরিবারের মহিলারা।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নদীর ধারে অথবা পতিত জমিতে এমনিতেই জন্মানো একটি ঘাস জীবন বদলে দিতে পারে আপনার। প্রকৃতিতে জন্মানো সাধারণ উলু ঘাসের ব্যবসাতেও লাভ হতে পারে। সেজন্য উলু কী জিনিস জানতে হবে আপনাকে। এই উলু সব থেকে বেশি ব্যবহৃত হয় পানবরজে। পানের বরজে পান গাছকে পাটকাঠি অথবা বাঁশের সঙ্গে বাঁধতে এই ঘাস ব্যবহার করা হয়। এই ঘাসটি শক্ত ও লম্বায় তিন থেকে চার ফুট পর্যন্ত হয়। পান গাছ বাঁধতে এর মতো প্রাকৃতিক উপকরণ আর নেই। এছাড়াও প্রতিমা তৈরি, পুজোর উপকরণ, ঝাড়ু তৈরি ও শৌখিন সামগ্রী তৈরিতে এর জুড়ি মেলা ভার।
জমি থেকে এই ঘাস কাটার পর সেগুলি বাছাই করে আটি বেঁধে জলে দু’দিন ভিজিয়ে রাখতে হয়। এরপর রোদে শুকিয়ে নিয়ে সেখান থেকে ভাল ঘাস বাছাই করতে হয়। এরপর আগা কেটে আলাদা করে আবার আঁটি বাঁধা হয়।
South Twenty Four Parganas,West Bengal