Last Updated:
তদন্ত মারফত জানা যাচ্ছে পাকিস্তানি গোয়েন্দাদের নির্দেশে তিনি ভারতীয় মোবাইল নম্বরের OTP সরবরাহ করতেন। পরবর্তীকালে এটি ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ চালু করা হত।
কলকাতা: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতার বাসিন্দা জাফর রিয়াজ ওরফে রিজভিকে গ্রেফতার করল NIA। NIA সূত্রে খবর, পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে তিনি ভারতবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ২০০৫ সাল থেকে নিয়মিত ভারত-পাকিস্তান যাতায়াত করতেন জাফর। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানি গোয়েন্দাদের নির্দেশে তিনি ভারতীয় মোবাইল নম্বরের OTP সরবরাহ করতেন, যা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা হত। সেই অ্যাকাউন্টের মাধ্যমে গোপন তথ্য আদানপ্রদান চলত বলে অভিযোগ।
এদিকে একই দিনে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার। বুধবার তাকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। বিধান নগর পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে। একাধারে আবার তিনি প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলেও পরিচিত।
অভিযোগ সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সরকারি ও বেসরকারি বাস চালকদের কাছ থেকে তোলাবাজি করা হত৷ সেই অভিযোগে গ্রেফতার রানা নামে এক যুবককে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধৃত রানা কাউন্সিলর রঞ্জন পোদ্দারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত৷ জানা গিয়েছে, শুধু বাস চালক নয়, ওখান থেকে বাস চালাতে গেলে মালিককে টাকা দিতে হবে, ইউনিয়নকে টাকা দিতে হবে বলে বাধ্য করা হত, এমনটাই অভিযোগ।
অন্যদিকে, দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২১ সালে প্রসেনজিৎ বিশ্বাস বিজেপি কর্মী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী পরবর্তী ক্ষেত্রে অস্বাভাবিক ভোট পরবর্তী অশান্তি হয় বলে অভিযোগ হয়েছিল। সেই মামলাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
