Last Updated:
Profitable Farming Idea: ফাঁকা জমিতে সুগন্ধি ঘাস বা লেমন গ্রাস চাষ করেই এখন বিপুল লাভের মুখ দেখছেন তিনি। কৃষি বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাজারে লেমন গ্রাসের চাহিদা আকাশছোঁয়া। এই ঘাস থেকে নিষ্কাশিত তেলের কদর দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও রয়েছে।
কাঁকসা, পশ্চিম বর্ধমান: ধান, আলু বা কোনও সবজি নয়, জেলার এক কৃষক চাষ করেছেন ঘাস। সুগন্ধি ঘাস। চেনা ছকের বাইরে গিয়ে পতিত জমিতে তিনি কার্যত সোনা ফলিয়েছেন। কারণ এই সুগন্ধি ঘাসের বাজারে ব্যাপক চাহিদা। সুগন্ধি এবং কসমেটিক তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ঘাস। ফলে বাজারে ব্যাপক চাহিদা। দামও পাওয়া যায় ভাল। তাই ঘাস চাষ করেই পকেট উপচে পড়ছে ওই কৃষকের।
নিজের ফাঁকা জমিতে সুগন্ধি ঘাস বা লেমন গ্রাস চাষ করেই এখন বিপুল লাভের মুখ দেখছেন তিনি। কৃষি বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাজারে লেমন গ্রাসের চাহিদা আকাশছোঁয়া। এই বিশেষ ঘাস থেকে নিষ্কাশিত তেলের কদর বিশ্ব বাজারে। মূলত প্রসাধন সামগ্রী, সুগন্ধি, সুগন্ধি সাবান এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী সংস্থায় ব্যবহার করা হয়।
এই তেলের পাইকারি দাম বেশি হওয়ায় খুব কম সময়েই লাভের মুখ দেখা সম্ভব। কম উৎপাদন খরচ এবং প্রতিকূল আবহাওয়া সহ্য করার ক্ষমতা রয়েছে এই ঘাসের। ফলে খুব কম খরচ এবং কম পরিচর্যায় এই চাষ করা সম্ভব। ফলে অনুর্বর পতিত জমিতে লেমন গ্রাস চাষ করে ভাল ফলন পাওয়া সম্ভব। আর ভাল ফলন হলেই কৃষকের পকেটে ঢুকবে মোটা টাকা।
অন্যদিকে এই চাষে গবাদি পশুর উপদ্রব বা পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম হয়। আবার রাসায়নিক সারের পেছনেও বাড়তি টাকা খরচ করতে হয় না। ফলে, সামান্য শ্রম ও নামমাত্র পুঁজিতেই ফাঁকা জমি থেকে মোটা মুনাফা অর্জন করছেন ওই কৃষক। তিনি দেখিয়ে দিয়েছেন একটু সাহস করে নিয়মের বাইরে গিয়ে চাষ করতে পারলে, সেখান থেকে লাভ তোলা খুব কঠিন কাজ নয়। আর এই ডিজিটাল যুগে যে কোনও চাষের নতুন পদ্ধতি শিখে নেওয়া এখন অনেক সহজ হয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
May 19, 2026 11:58 AM IST
