Last Updated:
Malda Litchi Farming: বিশ্ববাজারে মালদহের আমের কদর কম নয়, আর এবার লিচুর কদর বাড়াতে কোমর বাঁধছেন জেলার চাষিরা। প্রচলিত পদ্ধতির বাইরে কৃষি বিজ্ঞানীদের পরামর্শে ব্যবহার করা হচ্ছে বিশেষ পদ্ধতি। আর তাতেই বাড়ছে লাভের অঙ্ক।
মালদহ, জিএম মোমিন: আমের পাশাপাশি লিচু উৎপাদনের জন্যও বরাবরই পরিচিত মালদহ জেলা। গ্রীষ্মের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তে লিচু চাষ ও বাণিজ্য জমে ওঠে। এবার সেই চাষেই নতুন সংযোজন ‘ফ্রুট ব্যাগিং’ প্রযুক্তি। কৃষি বিজ্ঞানীদের পরামর্শে লিচুর থোকাকে বিশেষ কাগজের ব্যাগে ঢেকে রাখা হচ্ছে, যাতে সরাসরি পোকামাকড়ের আক্রমণ থেকে ফল রক্ষা পাচ্ছে এবং ফলের গুণগত মান বজায় থাকছে।
মালদহের কালিয়াচক এলাকার সুজাপুরের বাখরপুর গ্রামের লিচু চাষি রাশেদ আলি এই পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই শুরু করেছেন লিচু চাষ। লিচু চাষি রাশেদ আলী জানান, “দীর্ঘ সাত বছর ধরে বোম্বাই ও দেশি লিচু চাষ করি। আগে প্রচলিত পদ্ধতিতে চাষ করলেও বর্তমানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শ অনুযায়ী ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করছি। এতে লিচুতে পোকার আক্রমণ কমছে, অতিরিক্ত পরিচর্যা ও কীটনাশকের প্রয়োজন পড়ছে না। একইসঙ্গে ফল আরও সুন্দর, স্বাস্থ্যকর ও মিষ্টি হচ্ছে।”
Maldah,West Bengal