Last Updated:
Profitable Farming Tips: ফল হোক বা অন্যকিছু, চিরাচরিত চাষের বাইরে পূর্ব মেদিনীপুরের এক চাষি বাগানে ফলাচ্ছেন দেশ-বিদেশের নামিদামি নানা আম থেকে শুরু করে বিভিন্ন ফল। ওই চাষির দেখানো এই পথ এখন অন্যান্যদের দেখাচ্ছে আয়ের নয়া দিশা।
নন্দকুমার, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কল্যাণপুর গ্রাম। বর্তমানে পরিণত হয়েছে এক সবুজের সমারোহে। এই অভাবনীয় কৃষি বিপ্লবের কারিগর স্বপন দাস। তাঁর গড়ে তোলা স্বপ্নের বাগান বর্তমানে জেলা কৃষিক্ষেত্রে এক বিস্ময়ের নাম। এই খামারের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশ্বের অন্যতম দামি আম—জাপানি প্রজাতির ‘মিয়াজাকি’। অসাধ্য সাধনের গল্প আন্তর্জাতিক বাজারে এই আমের প্রতি কেজির মূল্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে স্বপন বাবু বাণিজ্যিকের চেয়েও সাধারণ মানুষের কাছে এই মহার্ঘ্য ফল পৌঁছে দেওয়ার উপর বেশি গুরুত্ব দিয়েছেন।
আধুনিক প্রযুক্তি এবং ১০০ শতাংশ জৈব পদ্ধতির ব্যবহারের ফলেই মেদিনীপুরের এই মাটিতে জাপানি আম চাষের মতো অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। ফলের বৈচিত্র্য ও বৈজ্ঞানিক চাষাবাদ স্বপন বাবুর বাগানে কেবল মিয়াজাকি নয়, বরং দেশ-বিদেশের উন্নত জাতের ফলের এক বিশাল সংগ্রহ রয়েছে। বিদেশি আমের মধ্যে রয়েছে ফ্লোরিডার সেনসেশন, টমি অ্যাটকিন, কুক লং ক্রো এবং প্যালেস্টাইনের কাটিমন আম। এর পাশাপাশি লখনউয়ের অম্বিকা, আম্রপালি, চৌসা, অরুণিমা, অরুণিকা, সুরিয়া ও সুপার প্রজাতির দেশি আম।
বাগানে আমের পাশাপাশি রয়েছে বেশ কিছু ফলকর গাছ। উন্নতমানের পেয়ারা, লেবু সুইটম্যান্ডারিন, ভিয়েতনামি মাল্টা, কলা, কেজিটন জাম এবং নানা ধরনের মরসুমি সবজি। গাছের সুস্বাস্থ্য বজায় রাখতে ইজরায়েলি কৃষি প্রযুক্তির পাশাপাশি সম্পূর্ণ জৈব সার ব্যবহার করা হচ্ছে। রাসায়নিকমুক্ত হওয়ায় এই ফলগুলি পুষ্টিগুণে ও স্বাদে অতুলনীয়। বাজার ও কর্মসংস্থানের দিগন্ত নন্দকুমারের এই বাগানের সাফল্য জেলা ছাড়িয়ে পৌঁছে গেছে জাতীয় স্তরে। এখান থেকে উৎপাদিত ফল ও সবজি নিয়মিত সরবরাহ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তিক শহর, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং সুদূর রাজধানী দিল্লিতে।
Purba Medinipur,West Bengal
Profitable Farming Tips: ফ্লোরিডার সেনসেশন, জাপানি মিয়াজাকি…! লিস্টে আরও অনেক, মেদিনীপুরের মাটিতে বিদেশি ফলের ম্যাজিক খুলছে আয়ের নয়া দিশা