নয়াদিল্লি: আইপিএলের (IPL 2026) প্রতিটি মরশুমে খেলা যে জনাকয়েক ক্রিকেটার ছিলেন, তাঁদের অন্যতম ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে সেই রেকর্ড আজ অবশেষে সমাপ্ত হল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আজও খেলতে নামলেন না মাহি, আর তার সঙ্গেই ১৯ বছরে এই প্রথমবার কোনও আইপিএল মরশুমে একটিও ম্যাচ খেললেন না কিংবদন্তি ক্রিকেটার।