কলকাতা: চলতি আইপিএলে প্লে অফে ইতিমধ্য়েই আরসিবি, সানরাইজার্স ও গুজরাত জায়গা করে নিয়েছে। কিন্তু চতুর্থ দলের জন্য এখনও পর্যন্ত লড়াই চলছেই। কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেওয়ায় তারা ছয় নম্বরে উঠে এসেছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলবে নাইটরা। কিন্তু কেকেআরকে প্লে অফে জায়গা করতে হল তাঁদের তো শেষ ম্য়াচে জিততে হবেই, এমনকী রাজস্থান ও পঞ্জাব কিংসকে হারতেও হবে তাদের শেষ ম্য়াচগুলো। কিন্তু যদি পঞ্জাব কিংস তাদের শেষ ম্য়াচে লখনউ সুপারজায়ান্টসকে হারিয়েও দেয়, সেক্ষেত্রেও কেকেআরের সামনে সুযোগ থাকছে প্লে অফে জায়গা করার সুযোগ থাকবে।
পঞ্জাব কিংস তাদের টুর্নামেন্টের শুরুর সাত ম্য়াচের মধ্যে ৬টি ম্য়াচ জিতেছিল। একটি ম্য়াচে কেকেআরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল তারা। ২৩ মে পঞ্জাব কিংস যদি লখনউ সুপারাজায়ান্টসকে হারায়, তাহলে সিএসকে ও দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। পঞ্জাব উঠে যাবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। তখন লড়াইয়ে থাকবে মাত্র তিনটি দল। সেক্ষেত্রে পঞ্জাব শেষ ম্য়াচ জিতলে ১৫ পয়েন্ট হবে। অন্য়দিকে কেকেআর জিতলেও ১৫ পয়েন্ট হবে। কিন্তু সেখানেও কেকেআরের সামনে সুযোগ থাকবে প্লে অফে জায়গা করে নেওয়ার। তবে কীভাবে দেখে নেওয়া যাক।
তবে কেকেআরকে অবশ্যই প্রার্থনা করতে হবে যাতে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দেয় শেষ ম্য়াচে রাজস্থান রয়্যালসকে। যদি পিবিকেএস জেতে এবং আরআর হেরে যায়, তাহলে ডিসির বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে কেকেআর কঠিন পরিস্থিতিতে পড়বে। কেকেআরের নেট রান রেট এই মুহূর্তে +০.০১১, যা পঞ্জাব কিংসের (+০.২২৭) তুলনায় সামান্য কম। পঞ্জাব কিংস জিতলে তাদের নেট রান রেট আরও বাড়বে। যদি পঞ্জাব কিংস বড় ব্যবধানে জেতে, তাহলে তাদের নেট রান রেট আরও উন্নত হবে, যা দিল্লির জন্যও সমস্যা তৈরি করবে। সে ক্ষেত্রে কেকেআরকে শুধু দিল্লিকে হারালেই হবে না, নেট রান রেটেও উন্নতি করতে হবে।
এদিকে, কেকেআরের বিরুদ্ধে ম্য়াচ হারার পর এবার শাস্তি পেতে পারেন হার্দিক পাণ্ড্য। ক্যাচ মিসের পরেও হার্দিককে তেমন কিছু প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, বরং তিনি সতীর্থদের হাত দিয়ে মনোবল বাড়ানোর চেষ্টা করেন। তবে ঠিক তারপরেই মণীশ পাণ্ডে হার্দিকের বলে নাগাড়ে দুইটি চার মারেন। ক্যাচ মিসের পর চার হজম করেই হার্দিক বেশ খানিকটা ক্ষীপ্ত হন। তিনি ফেরার পথে সজোরে বেলে আঘাত করে তা ফেলে দেন। এই ঘটনার জেরেই হার্দিকের শাস্তি হল। তাঁর ১০ শতাংশ ম্যাচ ফি তো কাটা গিয়েইছে, পাশাপাশি আইপিএলের নিয়মবিধির ১ নম্বর স্তর লঙ্ঘন করার জন্য তাঁকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।