Last Updated:
Marigold Cultivation Profit: ধান, গম কিংবা কলাই নয়, মালদহের কাজিগ্রামের কৃষক পঙ্কজ মণ্ডলের ফসলি জমিতে এখন কেবলই গাঁদা ফুলের রঙিন বাহার। মাত্র ১৫ কাঠা জমিতে বিকল্প এই চাষ শুরু করে দারুণ লাভের মুখ দেখছেন তিনি।
মালদহ, জিএম মোমিন: ধান, গম কিংবা কলাই নয়, এবার ফসলি জমিতেই ফুটছে গাঁদা ফুলের রঙিন বাহার। মালদহ জেলার মাদাপুর এলাকায় গাঁদা ফুল চাষ করে নজর কেড়েছেন ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম মধ্যপাড়ার কৃষক পঙ্কজ মণ্ডল। একসময় ধান ও কলাই চাষ করলেও বর্তমানে তিনি ঝুঁকেছেন ফুল চাষের দিকে। মাত্র ১৫ কাঠা জমিতে গাঁদা ফুলের চাষ করে ভাল লাভের মুখ দেখছেন ওই কৃষক। পরিবারের সকল সদস্যদের নিয়ে মূল ফসল চাষের পাশাপাশি গাঁদা ফুলের চাষ ও পরিচর্যাও চালিয়ে যাচ্ছেন তিনি।
গাঁদা ফুল চাষি পঙ্কজ মণ্ডল জানান, “সারা বছরই গাঁদা ফুলের চাষ করা যায়। গাছ লাগানোর কিছুদিনের মধ্যেই ফুল বড় হতে শুরু করে। প্রায় চার দিন অন্তর জমি থেকে ফুল তোলা হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ কিলো গাঁদা ফুল সংগ্রহ করছি। পরিবারের সদস্যদের নিয়েই ফুল তোলা ও পরিচর্যার কাজ চলছে।” তিনি আরও জানান, শুরুতে গাঁদা ফুলের দাম ছিল প্রায় ১৫০ টাকা কেজি। বর্তমানে সেই দাম কিছুটা কমে ২০ থেকে ২৫ টাকা কেজিতে নেমে এলেও উৎপাদন ভাল হওয়ায় লাভ থাকছে। বাজারে চাহিদা থাকায় আগামী দিনে আরও বেশি জমিতে ফুল চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।
Maldah,West Bengal