Fruit Fly Pheromone Trap: দেশ-বিদেশে বিখ্যাত মালদহের আম ও লিচু। কিন্তু প্রতি বছরই মাছি পোকার উপদ্রবে ফল চাষে ব্যাপক ক্ষতি হয়। এবার চাষিদের সেই দুশ্চিন্তা দূর করতে অতিরিক্ত কীটনাশক ও বাড়তি খরচ ছাড়াই পরিবেশবান্ধব ‘ফেরোমন ফাঁদ’ ব্যবহারের বিশেষ আধুনিক পদ্ধতি সামনে আনলেন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা।