Last Updated:
সেচ দফতরের আধিকারিকদের নিয়ে আদি গঙ্গা পরিদর্শনে গেলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। পথে নেমে সরেজমিনে খতিয়ে দেখলেন তিনি৷
কলকাতা: কলকাতা পুরসভার আধিকারিক, সেচ দফতরের আধিকারিকদের নিয়ে আদি গঙ্গা পরিদর্শনে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। নালিকে আবর্জনা স্তূপ বানিয়ে ফেলেছেন বাসিন্দাদের একাংশ। যার জন্য গঙ্গার যে প্রবাহ তাপ স্লথ হতে হতে এখন বন্ধ হয়ে গিয়েছে। সামনেই বর্ষার মরসুম তার আগে একাধিক জল বাহিত রোগ চিন্তা ধরাচ্ছে প্রশাসনের। এই নিয়ে পুরমন্ত্রী তিনিও বৈঠক ছেড়েছেন বিভিন্ন পুরসভার আধিকারিকদের সঙ্গে।
এবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পথে নেমে সরেজমিনে খতিয়ে দেখলেন। তাঁকে কাছে পেয়ে একাধিক সমস্যার কথা জানালেন স্থানীয়রা। সামনেই বর্ষা আসছে৷ ডেঙ্গি নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক করেছেন পুরমন্ত্রী৷ কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার কথা জানালেন তিনি৷ ‘আগের সরকার ঠিকমতো কাজ করত না’, অভিযোগ করলেন তিনি৷
প্রসঙ্গত, ৩ দিন আগেই টালিগঞ্জ বিধানসভা থেকে জয়ী হওয়ার পর প্রথমবার টেকনিশিয়ান স্টুডিওতে যান টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী৷ বাকি তিন জনের সঙ্গে স্টুডিও পাড়ার দায়িত্বও তাকে দিয়েছে নতুন সরকার। এই দিন পাপিয়াকে টেকনিশিয়ানরা সম্বর্ধনা জানান। সেই সঙ্গে বিগত সরকার এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
পাপিয়া অধিকারী জানান, “গঙ্গাজল ছিটিয়ে টেকনিশিয়ান স্টুডিওর শুদ্ধিকরণ হল। এতদিন যে অন্যায়ের পীঠস্থানে পরিণত হয়েছিল টেকনিশিয়ান স্টুডিও, এবার তার অবসান হল। চলচ্চিত্র এবং স্টুডিওপাড়াকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। নতুন সরকার কখনওই শিল্প সংস্কৃতির রাজনীতি করণ করবে না।”
সেদিন তিনি জানান, “কোনও রকম হুমকি, থ্রেট কালচার বা ব্যানড সংস্কৃতি চলবে না। সব শিল্পীকে নিয়ে কাজ করতে হবে। যা এতদিন ধরে স্বরূপ বিশ্বাসের আমলে হয়ে এসেছে সেটা আর হবে না। রাহুলের কেস ওপেন করা হবে। রাহুলের মৃত্যুর কোনও রকম অনুসন্ধান হল না। প্রযোজকরা কি করলেন? শিল্পীর সুরক্ষার পুরোপুরি দায়িত্ব এবার থেকে নিতে হবে।”
Kolkata,West Bengal
