Last Updated:
State Govt Holiday: রাজ্যে কি বন্ধের পথে ছুটি সংস্কৃতি? রাজ্যে বদল হল বকরি ইদের ঘোষিত ছুটির দিন। অর্থ দফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগে ২৬ ও ২৭ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার ইদের ছুটি ১ দিন দিল রাজ্য।
কলকাতা: রাজ্যে কি বন্ধের পথে ছুটি সংস্কৃতি? রাজ্যে বদল হল বকরি ইদের ঘোষিত ছুটির দিন। অর্থ দফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগে ২৬ ও ২৭ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এবার ইদের ছুটি ১ দিন দিল রাজ্য।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইদ-উজ-জোহা পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার। তাই ২৮ মে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ মে ও ২৭ মে-র ঘোষিত ছুটি বাতিল করল রাজ্য সরকার। ওই দুই দিন সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান ও দফতর খোলা থাকবে। অর্থাৎ দুই দিনের বদলে এবার থেকে এক দিন ছুটি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতরের সচিবদের ভয়ডরহীন ভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন৷ এসবের পাশাপাশি এবার রাজ্য সরকারি অফিসগুলিতে কর্মশৃঙ্খলা ফেরাতেও উদ্যোগী হল নতুন সরকার৷
এর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মচারীদের অফিসের সময়ানুবর্তিতা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি, কত ঘণ্টা অফিসে থাকা বাধ্যতামূলক, সেকথাও মনে করিয়ে দিয়েছে রাজ্য সরকার৷
রাজ্য সরকারের বিচার বিভাগের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ১০.১৫ মিনিটের মধ্যে কর্মীদের অফিসে ঢুকে যেতে হবে৷ বিকেল ৫.১৫-র আগে অফিস ছাড়া যাবে না৷ প্রসঙ্গত ২০০০ সালে রাজ্য সরকারের অর্থ বিভাগ এই একই নির্দেশিকা জারি করেছিল৷ সেই নির্দেশই আবার সরকারি কর্মচারীদের স্মরণ করিয়ে দেওয়া হল৷
প্রসঙ্গত, এ দিনও নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবসরের পরেও বিভিন্ন পদে আসীন দুশোরও বেশি আধিকারিকের পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷ মূলত গ্রুপ এ অফিসারদের পুনর্নিয়োগের চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
