Last Updated:
Falta Assembly Results 2026: ফলতা বিধানসভা ভোটের পুনর্নির্বাচনের গণনায় প্রথমেই বড় ধাক্কা তৃণমূলের। প্রার্থী জাহাঙ্গির খান চতুর্থ স্থানে। এগিয়ে থাকা বিজেপি শিবিরে সকালেই সেলিব্রেশনের মুড।
ফলতা: ফলতা পুননির্বাচনের ভোট গণনার শুরুতেই চমক। প্রথম রাউন্ড শেষে ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে সিপিএম, তৃতীয় স্থানে কংগ্রেস। প্রথম রাউন্ড শেষে তৃণমূল চতুর্থ স্থানে!
প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৯৫৩৪ ভোট পেয়েছেন। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ৪৪৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। কংগ্রেস প্রার্থী ২২৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়েই আজ প্রথম রাউন্ডের শেষে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী ২১০ ভোট পেয়ে চতুর্থ স্থানে। নিকটতম বাম প্রার্থীর থেকে ৯০৮৬ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
পুনর্নির্বাচনের ভোটের দু’দিন আগে প্রচারের শেষ দিনে হঠাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘোষণা করে দেন, তিনি আর লড়াইয়ে নেই। ফলতার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়নের ‘প্যাকেজ’কে স্বাগত জানান স্বঘোষিত ‘পুষ্পা’। ভোটের দিন তাঁর বাড়ির দরজায় তালা দেখা যায়। বন্ধ ছিল ফলতার তৃণমূল কার্যালয়ও। আর আজ কাউন্টিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে দেখা মিলল না তৃণমূলের এজেন্টেরও। আবার গণনার প্রথম রাউন্ডেই সিঁদুরে মেঘ ঘাসফুল শিবিরে।
Kolkata,West Bengal
May 24, 2026 10:12 AM IST
