লখনউ: গোটা মরশুম তিনি কখনও ডাগ আউট, কখনও বা স্ট্যান্ডেই কাটিয়েছেন। তবে আইপিএলে এ মরশুমে লখনউয়ের শেষ ম্য়াচে সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর এবং সেই ম্য়াচেই বল হাতে বেশ নজর কাড়লেন তিনি। তারপরেই ছেলের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন সচিন তেন্ডুলকর।
ছেলেকে নিয়ে গর্বিত বাবা সচিন লেখেন, ‘খুব ভাল করেছ অর্জুন। গোটা মরশুমে তোমার আচরণে আমি গর্বিত। তুমি সবসময় নিজের দক্ষতার প্রতি আস্থা রেখেছিলে। শান্তভাবে ধৈর্য্য ধরে খেটে গিয়েছ এবং মরশুমের শেষ ম্যাচ অবধি সুযোগের অপেক্ষা করতে হলেও সবসময় ইতিবাচক থেকেছ। ক্রিকেটে সবসময় দক্ষতার পাশাপাশি ধৈর্য্যেরও পরীক্ষা হয় এবং তুমি সেই দুই পরীক্ষাই আজ ভালভাবে সামলেছ। মাটিতে পা রেখে খেলার প্রতি তোমার যে ভালবাসাটা সবসময় ছিল, সেই ভালবাসাটা বজায় রাখ। তোমায় সবসময় ভালবাসি।’
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)