কলকাতা: টানটান উত্তেজনার পর আইপিএল (IPL Play Off) প্লে অফের জন্য চারটি দল নিশ্চিত হয়ে গেল। রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থান রয়্যালস চতুর্থ দল হিসাবে রবিবার প্লে অফে জায়গা করে নিল। সবার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্লে অফে প্রবেশ করে। এরপর সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটান্স প্লে অফে জায়গা পাকা করে ফেলে। এখন রাজস্থানও সেই তালিকায় যোগ দিয়েছে।
চারটি দল নিশ্চিত হওয়ার পর এখন প্রশ্ন উঠছে যে, প্লে অফে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কোন দল কোথায় খেলবে?
আরসিবি বনাম গুজরাতের মধ্যে হবে কোয়ালিফায়ার ১
পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুই দল কোয়ালিফায়ার ওয়ানে খেলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের মধ্যে কোয়ালিফায়ার ওয়ান হবে। এই ম্যাচটি ২৬শে মে (মঙ্গলবার) ধর্মশালায় অনুষ্ঠিত হবে।
হায়দরাবাদ এবং রাজস্থানের মধ্যে এলিমিনেটর
টেবিলে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলি এলিমিনেটর ম্যাচ খেলে। সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। তাদের মধ্যে এলিমিনেটর ম্যাচটি ২৭ মে নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম দুইয়ে থাকলে বাড়তি সুযোগ!
পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলা দলগুলির কাছে ফাইনালে যাওয়ার ২টি সুযোগ থাকে। কোয়ালিফায়ার ওয়ানে জয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, পরাজিত দল কোয়ালিফায়ার টু-এ খেলার সুযোগ পায়। কোয়ালিফায়ার টুয়ে জয়ী দল দ্বিতীয় ফাইনালিস্ট হয়। তাদের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হয়।
We are officially in the endgame now! 🎬
1️⃣0️⃣ started the race, but only 4️⃣ survived the carnage 🏆#TATAIPL | #TheFinalLeap pic.twitter.com/k4kq8R5WbL
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
অন্যদিকে, এলিমিনেটরে যে দল হারবে তাদের যাত্রা শেষ হয়ে যাবে এবং জয়ী দল কোয়ালিফায়ার ওয়ান এ হারা দলের সঙ্গে কোয়ালিফায়ার টুয়ে খেলবে। কোয়ালিফায়ার-২ এর ম্যাচটি ২৯ মে নিউ চণ্ডীগড়ে একই মাঠে খেলা হবে, যেখানে এলিমিনেটর ম্যাচটি হবে।
ফাইনাল ৩১ মে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। খেলবে কোয়ালিফায়ার ওয়ান ও কোয়ালিফায়ার টুয়ের দুই বিজয়ী দল।