Last Updated:
Papiya Adhikari: চলতি বছর টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন পাপিয়া অধিকারী। রবিবার সন্ধ্যায় বিজয় মিছিলে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো
কলকাতা : বিজয় মিছিলে ভোটারদের ধন্যবাদ জানালেন পাপিয়া অধিকারী। চলতি বছর টালিগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া। রবিবার সন্ধ্যায় টালিগঞ্জের বাঙুর হাসপাতাল থেকে শুরু করে গল্ফগ্রিন, বিক্রমগড়, বিজয়গড়,পল্লীশ্রী, গান্ধী কলোনি ও আজাদগড় হয়ে মিছিল শেষ হয় রানিকুঠি মোড়ে। রাস্তার দু’ধারে বহু মানুষ পাপিয়া অধিকারীকে শুভেচ্ছা জানান। তিনিও তাঁদের অভিবাদন গ্রহণ করেন। পাপিয়া অধিকারী বলেন যে জয়ী হওয়ার পর থেকেই তিনি টালিগঞ্জবাসীর নানা অভাব অভিযোগের যত দ্রুত সম্ভব সমাধান করার প্রয়াসে ব্রতী।
প্রসঙ্গত কলকাতা পুরসভার আধিকারিক, সেচ দফতরের আধিকারিকদের নিয়ে শনিবারই আদিগঙ্গা পরিদর্শন করেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। নালিকে আবর্জনা স্তূপ বানিয়ে ফেলেছেন বাসিন্দাদের একাংশ। যার জন্য প্রবাহ শ্লথ হতে হতে এখন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সামনেই বর্ষার মরশুম। তার আগে একাধিক জলবাহিত রোগ চিন্তা ধরাচ্ছে প্রশাসনের। এ বার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পথে নেমে সরেজমিনে খতিয়ে দেখলেন পরিস্থিতি। তাঁকে কাছে পেয়ে একাধিক সমস্যার কথা জানালেন স্থানীয়রা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 24, 2026 10:14 PM IST
