Last Updated:
দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রাহক সুরক্ষা আরও জোরদার করতে সরকারি অনুমোদিত টেস্ট সেন্টার (GATC)-এর আওতা বাড়াল কেন্দ্র। এবার থেকে CNG, LNG এবং হাইড্রোজেন ডিসপেনসারের যাচাইও করতে পারবে এই কেন্দ্রগুলি।
দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রাহক সুরক্ষা আরও জোরদার করতে সরকারি অনুমোদিত টেস্ট সেন্টার (GATC)-এর আওতা বাড়াল কেন্দ্র। এবার থেকে CNG, LNG এবং হাইড্রোজেন ডিসপেনসারের যাচাইও করতে পারবে এই কেন্দ্রগুলি।
ভোক্তা বিষয়ক দফতর ‘লিগ্যাল মেট্রোলজি (গভর্নমেন্ট অ্যাপ্রুভড টেস্ট সেন্টার) রুলস, ২০১৩’-এ সংশোধন এনে GATC-গুলিকে পেট্রল, ডিজেল, CNG, LPG, LNG ও হাইড্রোজেন ডিসপেনসার যাচাইয়ের অনুমতি দিয়েছে। এর ফলে জ্বালানির সঠিক পরিমাপ নিশ্চিত করা সহজ হবে এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরগুলির উপর চাপও কমবে বলে মনে করছে কেন্দ্র।
নতুন সংশোধনের ফলে GATC-র আওতাধীন পরিষেবার সংখ্যা ১৮ থেকে বেড়ে ২৩-এ পৌঁছেছে। কেন্দ্রের দাবি, দেশে দ্রুত হারে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়তে থাকায় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “এই পদক্ষেপের ফলে যাচাই পরিষেবার প্রাপ্যতা বাড়বে, পরিষেবার দক্ষতা উন্নত হবে এবং দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার আরও উৎসাহ পাবে।”
মন্ত্রক আরও জানিয়েছে, CNG, LNG ও হাইড্রোজেনের মতো বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলির ডিসপেনসারকে GATC ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকরা সঠিক পরিমাণ জ্বালানি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে।
ভারতে পেট্রল ও ডিজেলের দাম ধাপে ধাপে প্রায় ৫ টাকা বাড়ানো হলেও, আন্তর্জাতিক পরিস্থিতির তুলনায় এখনও দেশের জ্বালানির মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রিত বলে দাবি কেন্দ্রের। মার্কিন-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১২০ ডলার ছাড়িয়ে গেলেও, টানা ৭৬ দিন ধরে দেশে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
তথ্য অনুযায়ী, তেল বিপণন সংস্থাগুলি (OMCs) ১৫ মে, ১৯ মে এবং ২৩ মে— এই তিন দফায় পেট্রল ও ডিজেলের দাম বাড়ায়। সব মিলিয়ে পেট্রলের দাম লিটারপিছু প্রায় ৪.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৪.৮২ টাকা বেড়েছে। প্রায় চার বছর পর এই প্রথম জ্বালানির দামে বড়সড় পরিবর্তন দেখা গেল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
