আবির দত্ত, কলকাতা : হেস্টিংসে বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে নাবালিকার মৃত্যু হল আজ সকালে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ বাতিস্তম্ভের নীচে খেলা করছিল নাবালিকা। বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মাথায় গুরুতর চোট পায় সে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে নাবালিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগ, বাতিস্তম্ভের সঠিক রক্ষণাবেক্ষণ করা হয় না। এখনও একটি লাইট বিপজ্জনকভাবে ঝুলছে বলে দাবি করেছেন তাঁরা। যে লাইটটি ভেঙে পড়ে সেটা লাগানোর জন্য ৩টে নাটবল্টু থাকলেও, মাত্র একটি নাটবল্টু দিয়ে লাইটটি লাগানো ছিল বলে অভিযোগ করেছেন তাঁরা।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)