Last Updated:
Phiroze Edulji Passes Away: প্রয়াত আইনজীবী ফিরোজ এডুলজি। জানা গিয়েছে, লিভার-সহ একাধিক বয়সজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিখ্যাত এই আইনজীবী।
অর্ণব হাজরা, কলকাতা: প্রয়াত বিখ্যাত আইনজীবী ফিরোজ এডুলজি। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে সোমবার দুপুর ১২টা নাগাদ প্রয়াত তুখোড় ক্রিমিনাল আইনজীবী। কামদুনি ধর্ষণ মামলায় তাঁর সওয়ালেই মামলা ফেরে বারাসাত থেকে কলকাতার নগর দায়রা আদালতে। হাইকোর্টে কামদুনি মামলায় খালাস করেন একাধিক অভিযুক্তকে। বগটুই মামলায় তাঁর তীক্ষ্ণ সওয়াল মামলা সিবিআই হাতে তুলে দিতে বাধ্য হয় হাইকোর্ট। যকৃত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
কলকাতা হাই কোর্টের অন্যতম বর্ষীয়ান আইনজীবীদের মধ্যে একজন ছিলেন ফিরোজ এডুলজি। ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। তথ্য বলছে, ১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসাবে কাজ করছেন। একাধিক বড় মামলার সাক্ষী তিনি। বিশেষ করে সম্প্রতি আরজি কর ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে আদালতে জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি। পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নতুন করে ফের হাই কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলা। কিন্তু এর মধ্যেই তাঁর চলে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
সম্প্রতি আর জি কর ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে আদালতে জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি। পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নতুন করে ফের হাই কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলা। কিন্তু এর মধ্যেই তাঁর চলে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
Kolkata,West Bengal
