ED-র হাতে গ্রেফতারির পর এবার ভাঙা হল সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের বহুতলটি পুরসভার অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছিল বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে পুরসভার তরফে অভিযানও চালানো হয়েছিল, কিন্তু ভাঙা হয়নি।

বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রোমোটার রাজু নস্করের দুটি বেআইনি নির্মাণে চলল বুলডোজার। পাশাপাশি তাঁর অফিস, ফ্ল্যাট, রেস্তোরাঁ-সহ ৫টি ঠিকানায় নোটিস পাঠাল কলকাতা পুরসভা।

অবৈধ নির্মাণে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করল কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল পুরসভা।

তাঁর একের পর এক ঠিকানায় কলকাতা পুরসভার নোটিস। সূত্রের খবর, আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে পুরসভার কাছ থেকে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি তাঁরা পেয়েছেন বলে জানালেন কলকাতা পুরসভার কমিশনার। স্মিতা পাণ্ডের বক্তব্য, ২ সপ্তাহ মতো সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে পুকুর সংস্কারের নামে অপরিকল্পিত কাজের অভিযোগ উঠল। পাশাপাশি এলাকার পার্কে অসামাজিক কাজেরও অভিযোগ। ঘোলা থানায় ডেপুটেশন জমা দিয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। পুরসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন ভাইস চেয়ারম্যান।