Last Updated:
গত কয়েকদিন তিনি ডিপ্রেশন ভুগছিলেন৷
কলকাতা: মৃত চিত্র পরিচালক অনিক দত্ত৷ জরুরী বিভাগের চিকিৎসকরা ব্রট ডেড ঘোষণা করেন৷ গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাসভবন থেকে তাঁকে তাঁর স্ত্রী ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন৷ স্ত্রী আলাদা থাকতেন৷ কারণ তাঁদের দাম্পত্য ভেঙেছিল আগের বছরই৷
বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি ১১ হিন্দুস্থান পার্ক৷ এখানেই তিনি ছিলেন৷ গড়িয়াহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। বাকি তিনটি ছবি অর্থাৎ ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘রক্তবীজ ২’ ছবির সঙ্গে প্রতিযোগিতায় বক্স অফিসে কিঞ্চিৎ কম আয় হলেও এই ছবিটি সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছিল।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।
Kolkata,West Bengal
