Last Updated:
Cooch Behar News: মেধার কাছে আর্থিক অনটন তুচ্ছ! কোচবিহারের এই কিশোরীর সাফল্য যেন সেকথাই প্রমাণ করে। তাঁর মাধ্যমিকের ফলাফলে গর্বিত পরিবার ও এলাকাবাসীরা।
মেখলিগঞ্জ, কোচবিহারঃ বাবা পেশায় শ্রমিক। সীমিত আয়ের সংসার। এবার মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করে পরিবারের নাম উজ্জ্বল করল মেয়ে। এবারের মাধ্যমিকে ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ময়ূরী খাতুন। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকায় বইছে খুশির হাওয়া।
জানা গিয়েছে, ময়ূরীরা কোচবিহারের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাঁর বাবা পেশায় শ্রমিক। তবে সীমিত আয়ের সংসার হলেও মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কোনও খামতি রাখেননি তিনি। নিজের এই সাফল্যের পিছনে মা, বাবা ও শিক্ষকদের বড় অবদান রয়েছে বলে জানিয়েছে এই কৃতী পড়ুয়া।
ময়ূরী জানায়, গভীর রাত অবধি জেগে পড়ার চেয়ে ভোরে উঠে পড়াশোনা করতে বেশি পছন্দ করে সে। মাধ্যমিকের সময়ও সেটাই করেছে। পড়াশোনার পাশাপাশি নাচ, গানেও আগ্রহ রয়েছে বলে জানায় ময়ূরী।
কোচবিহারের এই কিশোরীর স্বপ্ন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার হওয়া। গ্রামের মহিলাদের স্বাস্থ্য সমস্যার কথা মাথায় রেখে এই পেশা বেছে নিতে চায় সে। যদিও মেয়ের উচ্চ শিক্ষার খরচ কীভাবে জোগাড় হবে সেই নিয়ে দুশ্চিন্তায় ময়ূরীর পরিবার।
প্রসঙ্গত, ময়ূরীর এই সাফল্য যেন প্রমাণ করে মেধার কাছে আর্থিক অনটন তুচ্ছ। সীমিত আয়ের সংসারের মাঝেও এই কিশোরী মাধ্যমিকে যে সাফল্য অর্জন করেছে তাতে গর্বিত সকলে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 12, 2026 10:10 AM IST
