জয়পুর: সোশ্য়াল মিডিয়ায় এখন এমনটাও প্রশ্ন করা হচ্ছে যে আদৌ প্রতিদিন কী খায় ১৫ বছরের ছেলেটা। ব্যাটে কি কোনও চিপ লাগানো, না কি কব্জিতে অসম্ভব শক্তি? কীভাবে এত পেল্লাই পেল্লাই ছক্কা হাঁকাতে পারে বৈভব, এই নিয়েই প্রশ্ন উঠছে। প্লে অফে এলিমিনেটরে রাজস্থান রয়্যালস হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। ৪৭ রানে রাজস্থানের জয়ের নেপথ্য কারিগর নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী। ২৯ বলে ৯৭ রানের মারাকাটি ইনিংস। যে ইনিংসটি সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও ১২টি ছক্কায়। অতমানবীয় এই ইনিংস খেলার মধ্যে দিয়েই আইপিএলের মঞ্চে সর্বকালের একটি রেকর্ডও গড়ে ফেলেছে ক্রিস গেল।