কলকাতা: এবার কার্যত ‘মমতা-হঠাও’য়ের দাবি উঠল তৃণমূলে। নেতৃত্বে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বদলানোর দাবি তুললেন, দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পারিষদ তারক সিং। এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।মমতা নিয়ে এবার বিস্ফোরক তৃণমূলের এই হেভিওয়েট নেতা, বললেন ‘ভয় পাই নাকি’ !
আরও পড়ুন, “কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! গাড়িতে উঠতেই ডিম ছুড়ল..”, বিক্ষোভের মুখে পড়ে কী প্রতিক্রিয়া সৌগতর ?
প্রশ্ন : কাকে বদলাতে চান ?
তারক সিং : যারা নেতৃত্ব দিচ্ছে, তাঁদের বদলাতে চাই।
প্রশ্ন :মমতা বন্দ্যোপাধ্যায়কে ?
তারক সিং : হ্যাঁ নিশ্চয়। অন রেকর্ড বলছি। ভয় পাই নাকি। যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সঙ্গে থাকতে পারে না, কী করবে, আমাকে খালি দল থেকে বার করে দেবে। দেবে। আই ডোন্ট বদার।
প্রশ্ন : অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
তারক সিং : আমার ওর সম্বন্ধে কোনও বক্তব্য নেই। বক্তব্য এই জন্য নেই, অভিষেককে যে তৈরি করেছে, আমি তাঁর বিরুদ্ধে।