বর্তমানে হেনরি আইল্যান্ডে গেলে দেখতে পাওয়া যায় অবজারভেটরি, পিকনিক স্পট, ম্যানগ্রোভ, ভেটকি প্রকল্প, ট্যাংরা প্রকল্প, বাগদা প্রকল্প, হেনরি লেক, সুন্দরবন অরণ্য ভূমি, গলদা প্রকল্প। বকখালির কাছে অমরাবতী ও পূর্ব বিজয়হাটির বর্ডার রাস্তা দিয়ে সোজা চলে যায় এখানে। সব ছাড়িয়ে মৎস্য প্রকল্পের বিশালাকার ফিশারির মধ্যে রাস্তায় প্রবেশ করলে এক অনুভূতি খেলে যাবে আপনার শরীরে।
