Last Updated:
রাজ্যে আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে জনগণনার কাজ। সেই প্রক্রিয়ায় রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনগণনা রাজনীতি বা জাতপাতের ঊর্ধ্বে এক সাংবিধানিক দায়িত্ব এবং সঠিক তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।
রাজ্যে আর কয়েকমাস বাদেই শুরু হতে চলেছে জনগণনার কাজ। আর সেই কাজে রাজ্যবাসীর কাছে সহযোগিতা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জনগণনা রাজনীতি-জাতপাত সব কিছুর ঊর্ধ্বে। এই জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। এই প্রসঙ্গে তিনি বলেন, “জনগণনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা।
শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এই বছর জনগণনা শুরু হবে ১ অগাস্ট থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে জনগণনার কাজ।”
সময়ের মধ্যে জনগণনার কাজ শেষ করতে হবে। বলেও জানান তিনি।
রাজ্যে জনবিন্যাস বা ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে পর্যাপ্ত তথ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে জনগণনা। তাই রাজ্যবাসীর কাছে এই জনগণনায় অংশগ্রহণের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ৷ ১৬ আগস্ট থেকে শুরু হবে হাউস লিস্টিং বা বাড়ির তথ্য সংগ্রহ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া৷ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। এবার ব্যবহার করা হবে ‘HLO’ মোবাইল অ্যাপ, যেখানে পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। বাড়ির ধরন, ছাদ-মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, মোবাইল-ইন্টারনেট থেকে গাড়ি-বাইকের তথ্য সংগ্রহ করা হবে। নাগরিকদের জন্য থাকছে ‘Self Enumeration’-এর সুযোগ, ১ থেকে ১৫ আগস্ট সরকারি পোর্টালে অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে। জনগণনার কাজে ব্যবহার হবে ‘CMMS Portal’ ও স্যাটেলাইট সহায়ক ‘House Listing Block Creator Portal’।দ্রুত কাজ শেষ করতে বিএলওদের এনুমারেটার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা খতিয়ে দেখছে রাজ্য সরকার।পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনুমারেটার ও বিপুল সংখ্যক সুপারভাইজার প্রয়োজন হতে পারে বলে অনুমান। নবান্নে শুরু প্রিন্সিপাল সেন্সাস অফিসারদের প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনামুরেটর হিসেবে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে নাকি তা নিয়ে চলছে ভাবনা-চিন্তা রাজ্যের। জনগণনার কাজ রাজ্যে কিভাবে হবে তা নিয়ে সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব সহ শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। ২০১১ সালের পরে ২০২৬৷ ১ এপ্রিল থেকে দেশের ১৬ তম সেনসাস অর্থাৎ জনগণনার কাজ শুরু হয়৷ যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত৷ ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেই দফা পিছিয়ে যায়৷ তারপর অবশেষে শুরু হয় ২০২৬ এ৷ তবে, ডিজিটাল পদ্ধতিতে চালানো হচ্ছে, তাই সেনসাস বা জনগণনার (Census 2027) অধিকাংশ তথ্য-পরিসংখ্যানই ২০২৭-এ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রথম দফায় শুধুমাত্র আদমশুমারিই হবে৷ জাত সমীক্ষা হবে দ্বিতীয় ধাপে৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
