*ফর্ম নিতে এসে চায়না দাস বলেন, “সরকার দ্রুততার সঙ্গে প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হওয়ায় আমরা খুশি। এই টাকা সংসারে খুবই কাজে আসবে। সব সময় তো ছেলেদের কাছে টাকা চাওয়া যায় না, এটা হলে কাজে লাগবে টাকাটা।” উমা রায় বলেন, “খুব ভাল লাগছে। সংসারের নানান খরচা থাকে সেগুলো যেমন করতে পারব ঠিক তেমনই হাত খরচও করতে পারব।” অঞ্জলি হাওলাদার বলেন, “ফর্ম ফিলআপ করলাম টাকাটা পেলে খুব খুশি হব। আগে ১৭০০ টাকা পেতাম, এখন ৩০০০ টাকা পাব। ছেলের বই কিনে দিতে পারব, আবার কিছু চাইলেও দিতে পারব।”
