Last Updated:
দিল্লির সাকেত এলাকায় শনিবার সন্ধ্যায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চারটি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে এবং উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে।
নয়াদিল্লিঃ শনিবার, সন্ধ্যায় দিল্লির সাকেত এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। দমকল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটির খবর পাওয়া যায়। দমকল বিভাগের এক আধিকারিক জানান, “ঘটনাস্থলে চারটি দমকল ইঞ্জিন পাঠানো হয়েছে। আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।”
বিস্তারিত আসছে…
Location :
Kolkata,West Bengal
