Last Updated:
Delhi Building Collapse: দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা বাড়ি৷ ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের৷ আরও একাধিক জনের আটকে থাকার আশঙ্কা৷ চলছে উদ্ধারকাজ৷
নয়াদিল্লি: দিল্লির মেহরৌলিতে পাঁচতালা ভবন ধসে মৃত্যু ৯ জনের৷ ধ্বংসস্তূপের নীচে এখনও ৬ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায়৷ ধসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এক পরিবারের সদস্যের৷ তাঁর অভিযোগ, স্থানীয় বাসিন্দারাই পুলিশের তুলনায় অনেক বেশি কার্যকরভাবে পরিস্থিতি সামলেছেন।
তিনি বলেন, “পুলিশ এখানে রয়েছে, কিন্তু আমরা আমাদের পরিবারের সদস্যদের সম্পর্কে জানতে চাইলে কোনও উত্তর পাচ্ছি না। স্থানীয় মানুষজন পুলিশের চেয়ে ভালোভাবে পরিস্থিতি সামলেছেন। তাঁরা তিনজনকে উদ্ধার করেছেন, অথচ পুলিশ মাত্র দু’জনকে উদ্ধার করেছে। আমার প্রশ্নের কোনও উত্তর কেউ দিচ্ছে না। মত প্রকাশের স্বাধীনতার মানে কী? নেতারা এলে তবেই কিছু হয়। এই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল, আমরা অভিযোগও করেছিলাম। আমি আমার মাকে দেখতে চাই, কিন্তু আমাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।”
উদ্ধারকাজ চলাকালীন ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস (FMG)-এর সভাপতি ডা. যশবন্ত জানান, প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সেই সময় পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর আগে পুলিশ জানিয়েছিল, ধ্বংসস্তূপের নীচ থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৬ জন এখনও আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
সাউথ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) অনন্ত মিত্তল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে যায়। তাঁর কথায়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
Kolkata,West Bengal
