মিউচুয়াল ফান্ড SIP — দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি রিটার্নের সম্ভাবনা। ইকুইটি ফান্ডে ১০-১৫ বছরে গড়ে ১২-১৫% রিটার্ন মিলতে পারে। ছোট থেকে শুরু করা যায় মাত্র ৫০০ টাকা থেকে।Sukanya Samriddhi Yojana (মেয়ের জন্য) — সরকারি প্রকল্প, বর্তমান সুদের হার ৮.২%। কর ছাড়ও পাওয়া যায়। মেয়ে সন্তানের বাবা-মায়ের জন্য এটি অন্যতম সেরা বিকল্প।PPF (Public Provident Fund) — নিরাপদ বিনিয়োগ, বর্তমানে ৭.১% সুদ। ১৫ বছরের লক-ইন থাকে, তাই শিক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উপযুক্ত।চাইল্ড এডুকেশন প্ল্যান (LIC বা প্রাইভেট) — বীমা ও বিনিয়োগ একসাথে। তবে রিটার্ন কম, তাই একমাত্র বিকল্প হিসেবে না রাখাই ভাল।NPS (জুনিয়র বা নিজের) — দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য ভাল, কিন্তু শিক্ষার খরচের জন্য আলাদাভাবে পরিকল্পনা করুন।
