দেশের কোটি কোটি কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM-KISAN)। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকাজের খরচে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিনটি কিস্তিতে, প্রতিবার ২,০০০ টাকা করে, সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়। এখনও পর্যন্ত সরকার সফলভাবে ২২টি কিস্তি প্রকাশ করেছে। এখন ২৩তম কিস্তির দিকে নজর কৃষকদের।
