নতুন মাস শুরু হয়েছে। আর এই মাসে যদি আপনার ব্যাঙ্ক-সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রতি মাসের মতো জুন মাসেও সাপ্তাহিক ছুটি, জাতীয়, আঞ্চলিক এবং ধর্মীয় উৎসবের কারণে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১১ দিন ব্যাঙ্কে কাজকর্ম বন্ধ থাকবে। তাই এই মাসে ব্যাঙ্ক শাখায় গিয়ে কোনও কাজ সেরে নিতে হলে আগে ছুটির তালিকা দেখে নেওয়া ভাল। না হলে এমনও হতে পারে যে, যেদিন আপনি ব্যাঙ্কে যাবেন, সেদিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
