Last Updated:
Dev: অভিনেতা প্রযোজকের পর এবার পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু দেবের৷ কলকাতায় শুরু হল পরিচালক দেবের প্রথম ছবি ‘দেশু ৭’-এর শ্যুটিং৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করে ছিলেন অভিনেতা- প্রযোজক-পরিচালক দেব নিজেই৷ কবে প্রেক্ষাগৃহে আসছে দেব-শুভশ্রীর ছবি, আপাতত মুক্তির দিন গুনছে ভক্তরা৷
কলকাতা: কেরিয়ারের শুরু থেকেই টলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন সুপারস্টার দেব৷ এবার দেবের মুকুটে জুড়ল নয়া পালক৷ অভিনেতা-প্রযোজক হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন দেব৷ এবার পরিচালক হিসেবে হাতেখড়ি অভিনেতার৷ ১ জুন সোমবার পরিচালক হিসেবে পথচলা শুরু হল মেগাস্টার দেবের।
কলকাতার টালিগঞ্জ থেকে শ্যুটিং শুরু হল ‘দেশু ৭’ এর। এদিন দেবের শ্যুটিং থাকলেও শুভশ্রী যোগ দেবেন আর কয়েকদিন পর। বয়কটের গেরো কাটিয়ে এই ছবির মধ্যে দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজক হিসেবে সফল দেব যে পরিচালক হিসেবেও সাফল্য অর্জন করবেন, তেমনটাই আশা দেবের ভক্তদের।
দেব ও শুভশ্রীর এই ছবিকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা তুঙ্গে৷ দীর্ঘ প্রায় এক যুগ পর পর্দায় ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি৷ এবার পুজোয়ে আসছে দেব-শুভশ্রীর ছবি৷ অর্থাৎ #DESU7-র নতুন সিনেমা৷ এর আগে মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রীর ধুমকেতু৷ দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একসঙ্গে কোনও ছবি করেননি তাঁরা৷ দু’জনে নিজেদের মতো ছবি করেছেন৷ হিটও দিয়েছেন৷ ধুমকেতুর মাধ্যমে আবারও দেব-শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে পায় দর্শক৷ অনেকদিন আগে হওয়া ছবি অবশেষে মুক্তি পায়৷ সেই থেকে আরও একবার ফিরে আসে এই জুটির কেমিস্ট্রি৷ ভক্তরাও বারবার তাঁদের অনস্ক্রিন জুটিতে দেখতে চাইছেন৷ তাই আবার একসঙ্গে আসছে DESU! চলতি বছরের পুজোতেই বক্স অফিস কাঁপাতে আসছে তাঁদের সপ্তম ছবি৷ ইতিমধ্যেই দেব ও শুভশ্রীর এই ছবিকে কেন্দ্র করে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভক্তদের ৷
Kolkata,West Bengal
