ধৈর্য রাখলে লাভ, আতঙ্কে সিদ্ধান্ত নিলে ক্ষতিSIP নিয়ে বিশেষজ্ঞদের মতামত ভিন্ন হতে পারে, তবে একটি বিষয় পরিষ্কার—১০ বছরের SIP রাতারাতি ধনী হওয়ার শর্টকাট নয়।বরং এটি এমন একটি পদ্ধতি, যা বাজারের ওঠানামার মধ্যেও চক্রবৃদ্ধি হারে সম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি করে।যাঁরা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে যান, তাঁরা উল্লেখযোগ্য সম্পদ গড়ে তুলতে পারেন। কিন্তু যাঁরা মাঝপথে SIP বন্ধ করে দেন, ভুল ফান্ড বেছে নেন বা বাজারের মন্দার সময় আতঙ্কিত হয়ে পড়েন, তাঁদের ক্ষেত্রে প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।
