জানা গেছে, নতুন এই চলচ্চিত্রটির কাহিনি কুনাল,অ্যালি ও দিয়া নামের তিনজন কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে নির্মিত, যাদের জীবন বন্ধুত্ব, আবেগীয় দ্বন্দ্ব এবং প্রেমের জটিলতার মধ্য দিয়ে জড়িয়ে পড়ে। শাহিদ, কৃতি ও রশ্মিকা অভিনীত ‘ককটেল ২’ ইতিমধ্যেই একটি বহুল আলোচিত বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ‘ককটেল ২’-এর ট্রেলার জুনের প্রথম সপ্তাহে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির প্রচার চালাচ্ছেন তারকারা। সব কিছু ঠিক থাকলে‘ককটেল ২’ আগামী ১৯শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। (ফাইল ছবি)
