Last Updated:
শ্যুটিং হয়েছে নির্বিঘ্নে, কোথাও কোনও সমস্যা হয়নি৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর৷ এখানেই শ্যুটিং-এই নায়ক-নায়িকার প্রেম আরও গভীর হয়৷
কলকাতা: আউটডোর শ্যুটে তালসারিতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷ ফলে প্রশ্ন উঠেছিল আউটডোর শ্যুটে ঠিক মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা৷ এই নিয়ে প্রচুর আলোচনা হয়৷ অভিনেতারা সঠিক নিরাপত্তা দাবিও করেন৷ এবার নর্থ বেঙ্গলে আউটডোর শ্যুট করতে গেল ‘সোহাগে আদরে’ ধারাবাহিকের টিম৷ তাগদা ও লামাহাটায় শ্যুটিং হয়৷ সেখানে উপস্থিত ছিলেন সোহাগ হিসেবে অরুণীমা হালদার এবং সূর্য হিসেবে শুভরঞ্জন৷
সেখানে কী গল্প শ্যুট হল? ইন্দ্র প্ল্যান করে সোহাগ আর সূর্যকে হানিমুন-এ পাঠানোর। বিবেক আর মিতার সাহায্য নেয় ইন্দ্র। সোহাগ, সূর্য, বিবেক, মিতা, এই ৪জন এ পাহাড়ে ঘুরতে যায়। ওখানে সুন্দর একটা রিসোর্ট এ থাকে। সোহাগ আর সূর্যর এক রুমে থাকা নিয়ে একটা ড্রামা হয়। ওরা দু’জন যাতে একসঙ্গে থাকতে পারে সেটার জন্য বিবেক মিতা বলে ওরা একসঙ্গে থাকতে চায়। সোহাগ সূর্য রুমে ঢুকে অস্বস্তিতে পরে কারণ রুমটা হানিমুন কাপলদের জন্য সাজানো।
হোটেলের ব্রেকফাস্ট সোহাগের পছন্দ হয় না, সূর্য ওর জন্য সোহাগের পছন্দের খাবার করে আনে তাতে সোহাগের খুব ভাল লাগে এটাতে তাদের মধ্যে আরও সম্পর্ক গভীর হয়। সোহাগ সূর্য কাছাকাছি আসে। মায়ুরক্ষীর ফোন করে খোঁজ নিলে সোহাগ একটু চিন্তিত হয়ে পড়ে তাতে সূর্য রেগে গিয়ে রিয়াক্ট করে। সোহাগের খারাপ লাগে। বিবেক আবার দু’জনকে কাছাকাছি আনার জন্য মিথ্যে বলে যে সোহাগ যেদিকে গেছে সেখানে চিতা বের হয়৷ সূর্য তাড়াতাড়ি সোহাগ খুঁজতে যায়। সোহাগ ও খবর পায় এখানে ভাল্লুক বের হয়৷ তাই সেও সূর্যর কাছে যায়৷ দু’জনের আবার দেখা হয়। সূর্য মদ খেতে চায়, সোহাগ নানা অজুহাতে ওকে মদ খেতে দেয় না। স্থানীয় লোকজনের সঙ্গে একটু নাচ গান করে যাতে সূর্যকে রিসোর্ট যাওয়া থেকে আটকানো যায়,কারণ রিসোর্ট এ গেলেই সূর্য মদ খাবে।
ডিনা খবর পায় সূর্য সোহাগ ঘুরতে গেছে। ডিনা নিজের লোক পাঠায় সোহাগকে কিডন্যাপ করার জন্য। সোহাগ সূর্য মিতা বিবেক রাতের বেলা রিসোর্টে বন ফায়ার এ আনন্দ করছে, এই সময় সোহাগ কে কিডন্যাপ করতে গুন্ডারা আসে, সূর্য বাঁচায়। ডিনা জানতে পারে প্ল্যান ভেস্তে গেছে তাই নিজে পৌঁছায় সেই রিসোর্টে। সোহাগ সূর্যকে একসঙ্গে দেখে রেগে যায়। ডিনা সূর্যর কাছের হতে চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। ডিনা আবার গুণ্ডা দিয়ে সোহাগকে কিডন্যাপ করায়। সূর্য সোহাগের পায়ের নুপুর রাস্তায় দেখতে পেয়ে সেটা ক্লু ধরে সোহাগকে যেখানে আটকে রেখেছিল সেখানে পৌছায়,গুন্ডাদের সঙ্গে মারপিট করে সোহাগকে উদ্ধার করে।
Kolkata,West Bengal
