ধরা যাক, বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১৪,৬৯৫। সেই হিসাবে ১ ভরি সোনা, অর্থাৎ ১১.৬৬ গ্রাম সোনার মূল্য দাঁড়ায় প্রায় ₹১,৭১,৩৪৪। তবে গয়না কেনার সময় শুধুমাত্র সোনার দামই দিতে হয় না, এর সঙ্গে যোগ হয় মেকিং চার্জ এবং GST। যদি মেকিং চার্জ ১২% ধরা হয়, তাহলে অতিরিক্ত ₹২০,৫৬১ খরচ হবে। ফলে সোনার দাম এবং মেকিং চার্জ মিলিয়ে মোট মূল্য দাঁড়াবে ₹১,৯১,৯০৫।
