Last Updated:
Annapurna Yojana Money Transfer: অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল চালু হয়েছে। ইতিমধ্যে ২৮ লক্ষ ৭৫ হাজার ৭৬৯ জনের নাম নথিভুক্ত হয়েছে। ৩ জুন ২০২৬ থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা জমা পড়বে। আবেদন পদ্ধতি, যোগ্যতা, সুবিধাভোগী তালিকা ও সর্বশেষ আপডেট জানুন।
কলকাতা: খুলল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল। অফলাইনের পাশাপাশি অনলাইন থেকেও এবারে আবেদন করতে পারবেন মহিলারা। বুধবার ক্যাবিনেট বৈঠক থেকে জনমুখী এই প্রকল্পের অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচণা করেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পাঁচজনের হাতে তুলে দেওয়া হয় ৩০০০ টাকার চেক। আজ ৩ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৩০০০ টাকা। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সকলেই ৩০০০ টাকা পাবেন এমন নয়। যাদের নতুন ফর্ম ফিলআপ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। আগামী ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্তির জন্য। যে যেদিন নাম অন্তর্ভুক্ত করবেন, তার থেকে ৭/৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন কিন্তু অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন এখনও করেননি, তাদের ক্ষেত্রে ৩০০০ নাকি ১৫০০ পাবেন বা আদৌ পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
শুভেন্দু বলেন, “ইতিমধ্যেই ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের নাম নথিভুক্ত করতে পেরেছি। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। প্রতি সপ্তাহে দফতরের মন্ত্রী জানাবেন কত মহিলা টাকা পেলেন। অন্নপূর্ণা যোজনার কাজ পুরো শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। তেমন ভাবেই আয়ুষ্মান ভারতে নাম ট্রান্সফার শুরু হলে এবং কাজ শেষ হলে স্বাস্থ্য সাথী প্রকল্প বন্ধও হয়ে যাবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তারা বিগত কয়েকবছর ধরে তারা সরকারের এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা কেউ চাইব না, কোনও অভারতীয় এই সুবিধা পাবে না। যে হিন্দু শরণার্থীরা এসেছেন, যারা ১ লক্ষ ৩০ হাজার আবেদন করেছেন, তার মধ্যে ১৯ হাজার CAA সার্টিফিকেট পেয়েছেন তারাও এই পরিষেবার মধ্যে আছেন। বিগত সরকারের আশীর্বাদে পুরুষরাও যেভাবে এই সুবিধা পাচ্ছিলেন, তারা এই পরিষেবা পাবেন না এটা আমরা বলছি। আমরা এই প্রক্রিয়া তিন মাস ধরে চালাব। যখন যখন ফর্ম আসবে, ভেরিফিকেশন করব, তারপর ৩ হাজার টাকা পৌঁছে যাবে।”
সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল বলেন, “আগের যে স্কিম ছিল যেখানে ভুয়ো, শিফটেড, ডেড ভোটার ছিল যারা প্রকল্পের সুবিধা পেয়েছেন। আপনারা অবজেকশন দিতে পারেন, যদি কেউ যোগ্য নয় এমন পান, আমরা তখন সেটা খতিয়ে দেখব। যত সরকারী স্কিম আছে, যত তাডাতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট করব।” নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পোর্টাল উদ্বোধনের পরে জানান, “আজ থেকে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে যারা আবেদন করেছিলেন। আমরা প্রথমে ভেবেছিলাম ফর্ম লাগবে না। কিন্তু তারপর দেখলাম হাজার হাজার ভুয়ো নাম রয়েছে। আজ থেকে অনলাইনে আবেদন করতে পারেন। ৭-৮ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে।”
Kolkata,West Bengal
