Last Updated:
Ritabrata Banerjee: বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রতকে স্বীকৃতি দিলেন বিধনসভার স্পিকার। সাংবাদিক বৈঠকে ঋতব্রত, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের প্রধান পরামর্শদাতা হিসাবে থাকার আবেদন জানান।
বিধানসভার স্পিকার বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দিলেন বিধনসভার স্পিকার রথীন্দ্র বোস। তারপরেই সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত এবং ৫৯ জন তৃণমূল বিধায়ক। সাংবাদিক বৈঠকে ঋতব্রত, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করার আবেদন জানান।
আরও এক তৃণমূল বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসাবে ঘোষণা করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। আখরুজ্জামানকে তিনি বলেন, “আমরা সকলেই তৃণমূলের বিধায়ক, এটা নিয়ে সন্দেহ নেই। আমাদের বিধায়কদের দুই বার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন। কিন্তু হাস্যকর হল, পরিষদীয় দল বাজারে হাসি মজার পাত্র হল, যারা রীতি মানছে না। তাই আমরা বেরিয়ে এসে আজ জমা দিয়েছি। আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়”। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার কেউ নয়।
তৃণমূলের ৬০ জন বিধায়ক ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। বুধবার ঋতব্রত বলেন, ‘‘কেউ নেতা, কেউ ভৃত্য এরকম নয় ৷ আপাতত ৫৮ জনের বিধায়কের দল, যাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত ৷ তাঁরাই বিধানসভায় প্রধান বিরোধী পক্ষ ৷ আরও দু’জন আছেন, তাঁদের সমর্থন আমাদের প্রতি আছে, ফলে সংখ্যাটা ৬০ হবে”৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিষদীয় দলের কোনও সম্পর্ক নেই বলেও জানালেন তিনি।
ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে বুধবার চিঠি দিয়েছিলেন ৫৯ জন বিধায়ক। তাঁদের মধ্যে ৫৭ জন হলেন তৃণমূল বিধায়ক। অপর দু’জন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন সাহা। আগামী দিনে এই দল কী ভাবে কাজ করে সেটাই দেখার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
