বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম প্রায় ১৪,৫০০ টাকার আশেপাশে রয়েছে। সেই হিসেব অনুযায়ী ৫ গ্রাম সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৭২,৫০০ টাকা। এর সঙ্গে মেকিং চার্জ ও জিএসটি যোগ হলে আনুমানিক ৮০ থেকে ৮২ হাজার টাকা হতে পারে ৷ আনুমানিক অর্থাৎ, ৫ গ্রাম সোনার আংটির জন্য ২০১৬ সালে যেখানে প্রায় ১৪ থেকে ১৬,০০০ টাকা খরচ করতে হয়েছিল, বর্তমানে সেই একই পরিমাণ সোনার মূল্য বেড়ে প্রায় ৮০ থেকে ৮২ হাজার টাকায় পৌঁছেছে। গত এক দশকে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ায় পুরনো সোনার গয়নার মূল্যও অনেকটাই বেড়েছে।
