Last Updated:
Murshidabad News: বছরের পর বছর আবেদন জানিয়েও মেলেনি পাকা সেতু। অবশেষে বর্ষার মরশুম শুরুর আগেই কোমনগর ও সাহেবপাড়ার সাধারণ মানুষ নিজেরা চাঁদা দিয়ে ও পরিশ্রম করে গড়ে তুলছেন যাতায়াতের নতুন পথ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দীর্ঘদিনের দাবি, তবুও মেলেনি স্থায়ী সমাধান। তাই এবার নিজেদের উদ্যোগেই যাতায়াতের ব্যবস্থা গড়ে তুললেন এলাকার মানুষ। যুবক থেকে বয়স্ক, সবাই মাথায় করে মাটি, ইট ও নির্মাণ সামগ্রী বহন করে তৈরি করছেন বাঁশের সাঁকো। বর্তমানে গ্রামবাসীরা বাড়ি বাড়ি চাঁদা সংগ্রহ করে নিজেদের শ্রমে সাঁকো নির্মাণের কাজ করছেন। গত এক সপ্তাহ ধরে টানা কাজ চলছে।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কোমনগর, রমনা মণ্ডলপাড়া ও সাহেবপাড়া-সহ আশপাশের গ্রামের বাসিন্দারা জানান, বাজার, স্কুল, কলেজ, ব্লক অফিস কিংবা পঞ্চায়েত অফিসে যেতে হলে তাদের দুই থেকে তিন কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। অথচ ছোট ভৈরব নদী পার হলেই খুব সহজে গন্তব্যে পৌঁছনো যায়।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছর ধরে এই নদীর উপর বাঁশের সাঁকোর মাধ্যমে যাতায়াত করছেন তাঁরা। প্রতি বর্ষায় চাঁদা তুলে নতুন করে সাঁকো তৈরি করতে হয়।
Murshidabad,Murshidabad,West Bengal
Jun 04, 2026 12:11 PM IST
Murshidabad News: ৫০ বছরের বঞ্চনা! ৩ কিলোমিটার ঘুরপথ এড়াতে যেভাবে বাঁশের সেতু বানালেন গ্রামবাসীরা, নজির এলাকায়