Last Updated:
Annapurna Yojana: নতুন সরকার গঠনের এক মাসের মাথাতেই পূরণ হল বড় নির্বাচনী প্রতিশ্রুতি। রাজ্যজুড়ে ভার্চুয়াল মাধ্যমে চালু হওয়া নতুন নারীকল্যাণ প্রকল্পে এখন থেকে দ্বিগুণ আর্থিক সাহায্য পাবেন উপভোক্তারা। কৃষ্ণগঞ্জ বিধানসভায় ইতিমধ্যেই শংসাপত্র বিলির মাধ্যমে এই মহাপ্রকল্পের সুবিধা দেওয়া শুরু করল স্থানীয় প্রশাসন।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের কমিউনিটি হলে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যজুড়েই তিনি ভার্চুয়ালি এই অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করেন এবং তারপর থেকেই বেনেফিশিয়ারিদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে। এরপর একে একে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার আওতায় আসার জন্য আবেদনপত্র জমা দিতে পারছেন উপভোক্তারা।
এদিন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস ও কৃষ্ণগঞ্জ বিডিও-সহ অফিসের আধিকারিকদের হাত ধরে ১০০ জন গ্রাহকের হাতে অন্নপূর্ণা যোজনার সংশয়পত্র তুলে দেওয়া হয়। মহিলারা অন্নপূর্ণা যোজনার সংশয়পত্র হাতে পেতেই সবার মুখে ফুটে ওঠে চওড়া হাসি। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস বলেন, তাদের সরকার ঘোষণা করেছিল অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে। তারা এক মাসের মধ্যে কথা রেখেছেন এবং তাদের হাতে আজ টাকা তুলে দেওয়া হয়েছে।
Nadia,West Bengal
Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার অন্নপূর্ণা যোজনা! অ্যাকাউন্টে ৩০০০ ঢুকতেই চওড়া হাসি, প্রথমদিনেই কৃষ্ণগঞ্জে ভাগ্য বদল কত মহিলার?