কলকাতা: ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগ। গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা সামশুল ইসলাম। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদেও ছিলেন তিনি। ‘গত ১৯ এপ্রিল নিজের বাড়িতে বোমা মজুত করেন তিনি’। পরে সেই বোমা ফেটে জখম হন তাঁর নাবালিকা মেয়ে, খবর পুলিশসূত্রে। সেই ঘটনায় সামশুলকে গ্রেফতার করে পুলিশ। আজ সকালে, তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। ছোড়া হয় ডিমও।