Last Updated:
পঞ্চায়েত ও পৌরসভা এলাকাগুলিতে স্থানীয় সংস্থাগুলি এই প্রক্রিয়ায় যুক্ত হবে এবং সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করবেন। নবনির্বাচিত বিধায়করাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন এবং সরকারকে সাহায্য করবেন।
অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কী কী তথ্য দিতে হবে, তা জেনে নেওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে পারিবারিক আইডি’ অপশনে গিয়ে অনেকেই আটকে যাচ্ছেন? এই নামের কোনও আইডি এখনও খুঁজে পাননি । কিন্তু এই আইডি আপনি কোথায় পাবেন ?
ফ্যামিলি আইডি খুঁজে পাওয়ার দুটো অপশন রয়েছ। খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। এখানে সিটিজেন’স হোম বলে একটা অপশন রয়েছে। তার ভিতরে রয়েছে এনকোয়্যারি অপশন। এর মধ্যে রয়েছে আপনার পরিবারের ONORC নম্বর জেনে নেওয়ার অপশন। ক্লিক করলে খুলে আপনার পারিবারিক আইডি জেনে নেওয়ার জায়গা। রেশন কার্ডনম্বর ও ক্যাপচা দিতে হবে আপনাকে। ‘ডিজিটাল রেশন কার্ড (Ration Card) -র পারিবারিক আইডি’ খুঁজে পেয়ে যাবেন । ‘মেরা রেশন’ অ্যাপ ইনস্টল করে সেখানে পরিবারের যে কোনও সদস্যের আধার নম্বর দিলেই আপনার পরিবারের সদস্যদের ডিটেল দেখতে পাবেন আপনি ।
অগ্নিমিত্রা পালের কথায়, “আপনারা আগে ১০০০ টাকা, ১২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত যা-ই পেয়ে থাকুন না কেন, আমাদের সরকারে এবার থেকে সরাসরি ৩,০০০ টাকা করে পাবেন। এর জন্য কোনও আইসিডিএস (ICDS) কেন্দ্র বা ডিএম অফিসে যাওয়ার প্রয়োজন নেই।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সম্পূর্ণ নাম নথিভুক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সরকার ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে। “মানুষের তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই, কারণ সরকার এই যোজনায় নাম নথিভুক্ত করার জন্য নব্বই দিনের সময় দিচ্ছে।”ফর্মটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই জমা দেওয়া যাবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 05, 2026 12:54 PM IST
