Last Updated:
Accident: নিউটাউনের যাত্রাগাছি সিগন্যালের কাছে একটি বেসরকারি স্কুল বাসের ধাক্কায় গুরুতর জখম হন দুই বাইক আরোহী। দুর্ঘটনার পর গাড়িটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিউটাউনঃ সাত সকালে নিউটাউনে পথ দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি। একটি বেসরকারি স্কুল বাসের (ট্রাভেলার) ধাক্কায় গুরুতর জখম হন বাইক আরোহী দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়েস্টিন সিগন্যালের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল একটি স্কুল বাস। তার সামনে একটি বাইকে করে যাচ্ছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, যাত্রাগাছি সিগন্যালের কাছে আচমকাই বাইকের পিছনে ধাক্কা মারে ট্রাভেলারটি। ধাক্কার জেরে ছিটকে পড়েন বাইক আরোহী দু’জন।
আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে গাড়িটিকে আটকাতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন ট্রাফিক পুলিশ।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
