Last Updated:
North Dinajpur Agriculture News: রাষ্ট্রপুঞ্জের তরফে ‘হেরিটেজ’ তকমাপ্রাপ্ত তুলাইপাঞ্জি চাল স্বাদে-সুগন্ধে অতুলনীয়। মূলত উত্তর দিনাজপুর জেলায় এই চালের চাষ হয়।
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর তথা বাংলার গর্বের তুলাইপাঞ্জি চাল। কয়েক মাস আগে রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে এই চাল ‘হেরিটেজ’ তকমা পেয়েছে। এরপর থেকেই এই সুগন্ধি চাল নিয়ে রাজ্যের কৃষকমহলে আগ্রহ ঊর্ধ্বমুখী।
স্বাদে-গন্ধে অতুলনীয় তুলাইপাঞ্জি চাল মূলত উত্তর দিনাজপুর জেলায় চাষ করা হয়। রায়গঞ্জের মোহিনীগঞ্জ অঞ্চলের তুলাইপাঞ্জি বেশ বিখ্যাত। তবে এই এলাকা ছাড়াও জেলার আরও বেশ কিছু এলাকায় এই ঐতিহ্যবাহী চাল চাষ হয়। কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার সহ বেশ কিছু জায়গায় এই চালের চাষ হতে দেখা যায়।
এই সকল কারণের জন্য কৃষি দফতরের তরফে স্বাদে-গন্ধে অতুলনীয় তুলাইপাঞ্জি চাল চাষের ক্ষেত্রে সর্বদা জৈব সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। এই টিপস মেনে চললে ভাল মানের ফসল মিলতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এই বাংলার সুগন্ধি চালগুলির মধ্যে অন্যতম উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি। ‘হেরিটেজ’ তকমাপ্রাপ্ত এই চাল যেমন খেয়ে মজা, তেমনই এর দামটাও বেশ চড়া। এই চালের চাষে যত্ন ও পরিশ্রম দুই-ই বেশি করতে হয় বলে জানিয়েছেন জেলার চাষিরা।
Uttar Dinajpur,West Bengal
Agriculture News: তুলাইপাঞ্জি চাষের বড় টিপস! এই ছোট্ট পরিবর্তনেই মিলতে পারে ভাল মানের চাল, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
