সম্প্রতি অলকা ইয়াগনিক একটি পোস্টে, গত দুই বছর ধরে চলা তার স্বাস্থ্যগত সংগ্রামের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “গত দুই বছর ধরে আমি প্রচারের আলো থেকে, জনসমক্ষে আসা থেকে এবং আমার যাত্রার বেশিরভাগ অংশ ভাগ করে নেওয়া থেকে দূরে ছিলাম। আপনাদের অনেকেই জানতেন যে আমি কঠিন স্বাস্থ্যের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পুরোটা সময় জুড়ে আপনাদের ভালবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকেছে।”
