হাসপাতালে ভর্তি থাকার গুঞ্জনের মধ্যেই বুধবার ভোরবেলা, অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, “যখন ঈগলগুলো শান্ত হয়, তখন টিয়াপাখিরা কথা বলতে শুরু করে। ওরে বীর ফতেহ, চল তোকে খাওয়ানো শুরু করি! আমি বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে ফেলেছি। যেইমাত্র মুখে দিলাম, কাকেরা কথা বলতে শুরু করল!” অমিতাভের পোস্টটি পড়ার পর ভক্তরা স্বস্তিতে রয়েছেন, কারণ পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, অমিতাভ বচ্চন ভাল আছেন।
