গত বছর ফাদার্স ডে-তে বাবাকে নিয়ে একটা মিষ্টি পোস্ট করেন ঐশী৷ তিনি লেখেন, আমাকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ। শৈশবে – সমতা, সংস্কৃতি, চলচ্চিত্র, শিল্পকলা এবং এই জাতীয় বিষয় নিয়ে অসংখ্য আলোচনা, সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও মা আর তুমি আমাকে নিয়ে প্রতি বছর ভারত ও বিদেশে যে ছুটিতে যেতে, শিল্প ও ইতিহাস জাদুঘরে অবিরাম ভ্রমণ, বহুবার শেষ মুহূর্তে আমার স্কুলের প্রজেক্টগুলো তুমি যেভাবে শেষ করে দিতে, তুমি আমাকে যে সিনেমাগুলো দেখাতে নিয়ে যেতে (আমার প্রথম সিনেমা সহ), বিভিন্ন কাজ বা শখের প্রতি আমাকে আগ্রহী করার যে চেষ্টা তুমি করতে (যদিও আমি প্রতিটিতেই আরও বেশি আগ্রহ হারিয়ে ফেলতাম 🤣) ……… এই সবকিছুই আমাকে গড়ে তুলতে এবং আজকের আমি হয়ে উঠতে সাহায্য করেছে।(Photo/Facebook)
